বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাবতলীতে বিয়ের দাবীতে ২সন্তানের জনকের বাড়ীতে নারীর অবস্থান।

Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোজাফফর রহমান সিনিয়র৷ রিপটার বগুড়াঃ

বগুড়ার গাবতলীতে দুই সন্তানের জনকের বাড়ীতে বিয়ের দাবীতে ২২বছর বয়সী এক অবিবাহিত নারী অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী মোমিনপাড়া গ্রামে।
জানা গেছে, ওই শালুকগাড়ী মোমিনপাড়া গ্রামের মৃত জাবেদ আলী প্রামানিকের ছেলে শিফল প্রামানিক (৩২) একজন বিবাহিত মানুষ। সংসার জীবনে তার ২টি সন্তান রয়েছে। বিগত ৬বছর আগে শিফল তার প্রতিবেশি ২২বছর বয়সী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর অবৈধভাবে শারিরীক মেলামেশা করে বলে ভুক্তভোগী ওই নারী অভিযোগে জানা যায়। মেয়েটির বিয়ের সমন্ধ এলেই সুচতুর শিফল বারবার বিয়ে ভেঙ্গে দিয়ে শারিরীক মেলামেশা চালিয়ে যায় বলেও তিনি জানান। এখন মেয়েটি বিয়ের চাপ দিলে শিফল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে মেয়েটি গত এক সপ্তাহ আগে বিয়ের দাবীতে শিফলের বাড়ীতে অবস্থান করছেন। এ ঘটনায় ২ এপ্রিল রাতে স্থানীয়ভাবে শালিসী বৈঠক হয়। ওই বৈঠকে শিফল দোষী সাব্যস্থ হলে সে মেয়েটিকে বিয়ে করতে রাজী হয়ে যায়। এলাকাবাসী বিয়ের আয়োজনও শুরু করছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিফল কে মোঃদিলবর নামে এক নেতা কৌশলে পালিয়ে নিয়ে যায়। এতে শিফলের বিরুদ্ধে চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। এদিকে মেয়েটি বিয়ের দাবীতে প্রতারক শিফলের বাড়ীতে অনশন করেই যাচ্ছে। খবর পেয়ে থানার এস আই আব্দুর রাজ্জাক ও এসআই কামরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে তারা জানান।


More News Of This Category