বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline :
জনাব: এম এ রউফ কে আন্তর্জাতিক অপরাধ তদন্ত কাউন্সিল এর আন্তর্জাতিক পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।। তানোর উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা । কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- আজিজুল বারী হেলাল। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের। অপরাধী যেই হোক কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর রশীদ। আজ ২৫ ফেব্রুয়ারি—জাতীয় শহীদ সেনা দিবস। সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন।

পবিত্র রমজান উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আবদুস সালামের উদ্যোগে ইফতার মাহফিল।

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ শাহজালাল সুমন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আবদুস সালামের উদ্যোগে রোজাদার মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক সৌহার্দ্যের আবহে আয়োজিত এই মাহফিলে বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উত্তরা ১৪ নং সেক্টরের বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আফাজ উদ্দিন আফাজ, আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন, ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবু, আলমাস আলী, আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন সহ বাইতুস সালাম জামে মসজিদের ইমাম, খতিব ও মুসল্লিগণ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। যে আশা ও ভরসা নিয়ে আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, সেই আস্থা আমি সারাজীবন ধরে রাখতে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা পেলে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারব।
তিনি আরও বলেন,আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থেকেই কাজ করে যাব। এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার বিশেষ অনুরোধ—আপনারা আমাকে পরামর্শ দেবেন, প্রয়োজনে সহযোগিতা করবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমার বাড়িতে আসবেন, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। অনুষ্ঠান শেষে আয়োজক আবদুস সালামের পরিবারের পক্ষ থেকে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে প্রায় দুই হাজার রোজাদার মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন এই ইফতার ও দোয়া মাহফিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category