বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পঞ্চগড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধের মরদেহ, স্বজনদের কান্না

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধের মরদেহ, স্বজনদের কান্না

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত ওমর আলী ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় একজন ঘটক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বৃদ্ধ ওমর আলী নিখোঁজ ছিলেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তাঁর ব্যবহৃত জুতা দেখতে পান স্বজন ও স্থানীয়রা। তিনি পুকুরের পানিতে পড়ে গেছেন—এমন আশঙ্কায় প্রথমে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালান এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান, তবে রাতে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

​পরবর্তীকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নতুন করে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের এক সংক্ষিপ্ত অভিযান শেষে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী রফি ইসলাম জানান, “সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি রংপুরের ডুবুরি দলকে জানানো হয়। পরে রংপুর থেকে আসা বিশেষ ডুবুরি দলের সহায়তায় মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।”

​এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


More News Of This Category