শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline :
গাইবান্ধায় একই রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি ভেন্টিলেটর ও চালার টিন কেটে স্বর্ণ-রুপা, নগদ টাকা ও পণ্য লুট রাজাপুরে ইউএনওর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫ জনকে দেড় বছরের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা! আইডিয়াল মোড়ে অনলাইন জুয়ার আসর— আরপিএমপি ডিবি’র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন। শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের বিদ্যালয় পরিদর্শন, কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা পঞ্চগড়ে রাতে দাওয়াতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার পঞ্চগড়ে রাতে দাওয়াতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

পঞ্চগড়ে রাতে দাওয়াতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে রাতে দাওয়াতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের পরদিন সকালে একটি ধানক্ষেত থেকে হাছিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত হাছিনা বেগম দেবীগঞ্জের বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তাঁর স্বামী যৌথভাবে বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে পৌঁছে তিনি স্বামী নূর শেখকে রাতের খাবার দেন। এরপর বাড়ির নিকটবর্তী এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। তারপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

​পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে অবস্থিত একটি ধানক্ষেতে এলাকার কয়েকজন বাসিন্দা মাছ ধরার ফাঁদ তুলতে যান। এসময় তাঁরা হাছিনা বেগমের মরদেহ সেখানে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সহকারী বিমল চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category