বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নড়াইলে লোহাগড়ায় টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় টিকটক ভিডিও তৈরি এবং ফ্রি-ফায়ার খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে চারজনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, টিকটক ভিডিও তৈরি নিয়ে অন্তত ছয়মাস আগে নড়াইলের এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিকক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে তর্কবির্তক হয়। পরবর্তীতে বুধবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


More News Of This Category