রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিবন্ধন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা ও গুরুত্ব :

মো. মাহবুবুল ইসলাম
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মো. মাহবুবুল ইসলামঃ

নিবন্ধন একটি অত্যাবশ্যকীয় আইনি প্রক্রিয়া l যা কোন দেশ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে l সরকারি ও বেসরকারি মালিকানা এবং অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিবন্ধনের ভূমিকা অপরিসীম l

নিবন্ধন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকার প্রতিষ্ঠা ও সরকারি সুবিধা প্রাপ্তির জন্য অপরিহার্য দলিল l
নিবন্ধন সনদ শুধুমাত্র একটি কাগজ নয় বরং অধিকার ও নিরাপত্তার ভবিষ্যতের মালিকানা প্রতিষ্ঠা ও অধিকার সুসংহত করার অপরিহার্য ও সুরক্ষামূলক দলিল l

নিবন্ধন প্রতিষ্ঠানকে আইনি স্বীকৃতি,সরকারি সুযোগ সুবিধা, আইনগত অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে অধিকারত্বকে স্বীকৃতি দেয় l

জেনে নেওয়া যাক কোন কোন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান নিবন্ধনের সক্ষমতা রাখে l

আরও পড়ুনঃ নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী

১.আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে জমিজমা ভূমি অথবা স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি প্রদান করে l

২. নির্বাচন কমিশনের অধীনে বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান করে l

৩. শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জেলার অধিদপ্তরের অধীনে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগঠনকে নিবন্ধন প্রদান করে l

৪. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সংগঠনের নিবন্ধন প্রদান করে থাকে l

৫. সমাবয় মন্ত্রণালয় বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান ও সমিতি সংঘের নিবন্ধন প্রদান করে l

৬. যুব মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট জেলার যুব অধিদপ্তর যুবকদের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য নিবন্ধন প্রদান করে l
৭. বাণিজ্য মন্ত্রণালয়ের উইংস জয়েন্ট স্ট্রোকের মাধ্যমে স্বেচ্ছাসেবক,অলাভজনক ও লাভজনক প্রতিষ্ঠান নিবন্ধন প্রদান করে থাকে l

৮.আইন মন্ত্রণালয় কাজী নিবন্ধন সনদের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার নিকাহনামা রেজিস্ট্রেশন ও তালাক সংক্রান্ত নিবন্ধন প্রদান করে l

তাছাড়া ফোরাম এসোসিয়েশন অর্গানাইজেশন বাণিজ্য মন্ত্রণালয়ের “টিও” শাখা থেকে নামের ছাড়পত্র নিয়ে যেকোনো অধিদপ্তর হতে নিবন্ধন নিতে হয় l

নিবন্ধনহীন যে কোন প্রতিষ্ঠান ভুয়া নামসর্বস্ব এবং কাগজ-কলমে সীমাবদ্ধ l নিবন্ধনহীন যে কোন সম্পত্তি ও প্রতিষ্ঠান ভিত্তিহীন l আইনের দৃষ্টিতে নিবন্ধনহীন ও বৈধ সনদ ব্যতীত প্রতিষ্ঠান বা মালিকানা দাবি করা একটি অপরাধ l যা কখনোই মালিকানা ও অধিকার সত্যকে প্রমাণ করে না l বরং আইনি জটিলতায় পড়ার বেশি সম্ভাবনা থাকে l যুগে যুগে এমন অপরাধের জন্য সময় ও অর্থ অপচয় করেও কারাবরণ করেছেন অনেক জ্ঞানীগুনি ও সহজ সরল জনতা l

মো. মাহবুবুল ইসলাম,

চেয়ারম্যান

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)।


More News Of This Category