বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

নাচোল পৌরসভায় বইছে নতুন হাওয়া, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নাচোল পৌরসভায় বইছে নতুন হাওয়া, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় কে হতে যাচ্ছেন নতুন পৌর পিতা। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় সমাজসেবক আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক এর নাম।

স্থানীয় সূত্র জানায়, আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে রয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণের মাঝে গভীর আস্থা অর্জন করেছেন। দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্কের কারণে তিনি পৌরবাসীর নিকট অত্যন্ত জনপ্রিয়।

মনোনয়ন প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক জানান, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি পৌরসভাকে একটি মডেল ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবো। আমি পৌরবাসীসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।”

পৌরবাসীর ধারণা, আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিককে বিএনপি মনোনয়ন দিলে একটি শক্তিশালী প্রতিদ্বন্দিতা হবে এবং তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এলাকার যুবসমাজ ও প্রবীণরা তাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন।


More News Of This Category