মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীএ জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্- আল-ফারুক । পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত (মোবাইল, স্ট্রাইকিং,স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নরসিংদীর জেলাবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে নরসিংদীর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি দায়িত্ব পালনকালে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান। নির্বাচনী পরিবেশে অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলেগ দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানান পুলিশ সুপার। উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।