বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ উদযাপন

Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ উদযাপন

​মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।

​নরসিংদীতে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বাংলা বছর। আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে আবহমান বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন লোকজ মোটিফ, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

এছাড়াও ​সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
​
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

​শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


More News Of This Category