শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

নবীন শিক্ষার্থীদের বরণ করল ঝিনাইদহ কলেজ মোহাম্মদ মিশুক হাসান : (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি

Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নবীন শিক্ষার্থীদের বরণ করল ঝিনাইদহ কলেজ

মোহাম্মদ মিশুক হাসান : (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঝিনাইদহ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কলেজের বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান। এছাড়া বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম, মিনারা আফরোজ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাহিদ রেজা বিশ্বাস, সহকারী অধ্যাপক নাজনীন নাহার, সহকারী অধ্যাপক নুরুজ্জামান, সহকারী অধ্যাপক কামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান বলেন, ঝিনাইদহ কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তোমাদের আচার-আচরণও সুন্দর ও সঠিক হতে হবে। স্বপ্ন দেখো, পরিশ্রম করো এবং ব্যর্থতাকে ভয় পেয়ো না। কারণ আজকের এই নবীনরাই একদিন এই কলেজের গর্ব হয়ে উঠবে।

সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাহিদ রেজা বিশ্বাস বলেন, দক্ষিণবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ কলেজ। তোমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। একটি কথা সবসময় মনে রাখবে—ভালো ফলাফল তোমাকে একটি সুযোগ এনে দিতে পারে, কিন্তু ভালো চরিত্র ও ভালো আচরণ তোমাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে।

সহকারী অধ্যাপক নাজনীন নাহার বলেন, তোমাদের মধ্যে কেউ ভবিষ্যতে ডাক্তার হবে, কেউ গবেষক, কেউ শিক্ষক, কেউ প্রশাসনে যাবে, কেউ উদ্যোক্তা হবে। তবে তোমরা যে পেশাতেই যাও না কেন, চেষ্টা করবে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হতে।

নবীন বরণ উপলক্ষে সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে পরিচিত ও মানিয়ে নিতে বিভাগগুলোতে আয়োজন করা হয় পরিচিতি পর্ব। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

নবীনদের বরণ করার পাশাপাশি পরিবেশের প্রতি সচেতনতা তৈরির লক্ষ্যে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারাও রোপণ করা হয়। এ সময় মোহাম্মদ মিশুক হাসান, হৃদয়, নিরব, ফাহিমসহ তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মিশুক হাসান বলেন, আজকের নবীনরাই আগামী দিনের সিনিয়র। আমরা যেমন আমাদের সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তেমনি ভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের এই ছোট্ট আয়োজনের মাধ্যমে তোমাদের সঙ্গে সুন্দর একটি সম্পর্কের সূচনা হোক এটাই প্রত্যাশা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থী হৃদয় অনুভূতি প্রকাশ করে বলেন, ঝিনাইদহ কলেজে অনার্স করার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। অনার্সের এই চার বছর যেন ভালোভাবে শেষ করতে পারি, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি।

নবীনদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষকদের দিকনির্দেশনা, ওরিয়েন্টেশন ও শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে ঝিনাইদহ কলেজের বিভিন্ন বিভাগ। নতুন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সিনিয়রদের আন্তরিকতায় দিনটি পরিণত হয় স্মরণীয় এক আয়োজনে।

মোহাম্মদ মিশুক হাসান
০১৩০২৭৯৪৬৫৪


More News Of This Category