বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নগরীতে এতেকাফরত মুসল্লীদের সম্মানে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ইফতার।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আবদুল লতিফ সেরেস্তাদার জামে মসজিদে এতেকাফরত মুসল্লীদের সম্মানে আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার, সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে গিয়ে মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান মুমিন মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ জীবন গঠনের কর্মশালা। সারা বছর একজন মুসলমান কীভাবে চললে কিংবা কেমন জীবনযাপন করলে স্রষ্টার নৈকট্য লাভ করা যায় তার কর্মপরিকল্পনাই হচ্ছে মাহে রমজান। তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স মসজিদে এতেকাফরত মুসল্লীদের সম্মানে ইফতারের আয়োজন করায় বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগকে নজিরবিহীন দৃষ্টান্ত বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

 

সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আকতার হোসেন নিজামী, মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী, মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ।


More News Of This Category