বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

Update : রবিবার, ১৬ জুন, ২০২৪

সুবাস চন্দ্র, বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ

বদলগাছীতে ট্রকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুর ২টায় বদলগাছী -আক্কেলপুর সড়কের কেশাইল ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশীদ বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত তারেজ উদ্দিনের ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান জানান, শনিবার দুপুর ১:৩০ মিনিটে আব্দুর রশীদ হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। দ্রুত বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


More News Of This Category