শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline :
নবী প্রেমের নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী শহীদ আলিমুদ্দিনের উকিল ছিল মুহাম্মদ আলী জিন্নাহ। এই ইতিহাস প্রতিটি মুসলমানের জানা দরকার।  যুদ্ধকালীন মুনাফেকি ও দেশবিরোধী তৎপরতা: ব্রজেন্দ্র স্যার—পাইলট স্কুলের এক কিংবদন্তির নাম,,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার, মোহনগঞ্জে রাতের আঁধারে ‘সরকারি চাল পাচারচেষ্টা’, জব্দ মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২ সরাইলের একমাত্র সরকারি মাধ্যমিকে ১৭ শিক্ষকের পদ শূন্য, ৬/৭ জনে চলছে পাঠদান সরাইলের মলাইশে মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়, সরাইলের মলাইশে মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়, ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।

দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না

Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে
আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না
…………….. আবুল কালাম এমপি

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) প্রতিনিধিঃ

দৈনিক দিনকাল পত্রিকার ৪১তম বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন, বিএনপি সকল সময় মিডিয়া বান্ধব মানুষিকতা ধারণ করে। আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না।
দৈনিক দিনকাল ৪০বছর পেরিয়ে ৪১বছরে পদার্পন করেছে। পত্রিকাটি বিএনপি এবং  বাংলাদেশের সকল সুখ দুঃখের সারথী। আপনারা যারা পত্রিকাটির লাকসাম -মনোহরগঞ্জের দায়িত্ব পালন করছেন আগামী দিনে দিনকাল’কে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে স্বচেষ্ট থাকবেন।
তিনি আরো বলেন, বর্তমানে কিছু লোক সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা করছেন। যা দেশ জাতি ও সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
মনোহরগঞ্জ -লাকসাম উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিকদের যে কোন প্রয়োজনে বিএনপি এবং আমি(এমপি) পাশে থাকবেন বলেও জানান। পরে তিনি পত্রিকাটির সম্বৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

দৈনিক দিনকাল পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি জিএম আহসান উল্লাহ’র সভাপতিত্বে ও লাকসাম উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাইওয়ানের ব্যবসায়ী মি. এনটনি, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান শফিক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, লাকসাম উপজেলা সাংবাদিক নেতা নুর উদ্দিন জালাল আজাদ, জাফর আহমেদ, কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মিজানুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চৌধুরী সেলিমসহ দুই উপজেলার সাংবাদিকবৃন্দ ও সুধীজন।


More News Of This Category