মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

দেওয়ান মাহবুব আলী(কতুব মিয়া)’র ৫৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দেওয়ান মাহবুব আলী(কতুব মিয়া)’র ৫৫তম
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু করে, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরাইল উপজেলার সম্মানিত সভাপতি বাবু দেবদাস সিংহ রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা কবি লেখক কলামিস্ট এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জনাব ফেরদৌসী রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার ত্রিতাল সংগীত নিকেতন এর অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার উদীচী শিল্প-গোষ্ঠীর সম্মানিত সভাপতি মোজাম্মেল পাঠান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাংবাদিক মাহবুব খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবে সহ-সভাপতি জনাব শামসুল আরিফিন,আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক আবেদুর রহমান শাহীন,পরগনা পএিকায় সম্পাদকও প্রকাশক সৈয়দ কামরুজ্জামান( ইউসুফ)আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ খান, আরো অস্তিত্ব ছিলেন আলমগীর মিয়া উজ্জ্বল, অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সুমন পারভেজ, বক্তারা বলেন কৃতি সন্তান দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) (১৯২৪-১৯৭১) ছিলেন একজন নির্ভীক রাজনীতিবিদ, ভাষা সৈনিক, এবং মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি সরাইল-নাসিরনগর এলাকা থেকে মাত্র ৩০ বছর বয়সে পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের কনিষ্ঠতম সদস্য (এমএলএ) নির্বাচিত হন।
তাঁর বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য দিকগুলো নিচে দেওয়া হলো:
ভাষা আন্দোলন ও শ্রমিক অধিকার: ১৯৫২ সালে বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেন। এছাড়া আদমজী জুটমিলে শ্রমিকদের অধিকার রক্ষায় ‘আদমজী জুটমিল মজদুর ইউনিয়ন’ গঠনে তিনি সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধের সংগঠক: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের উদ্দেশ্যে তিনি হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্বশান্তি সম্মেলনে যোগদান করেন।
পরলোকগমন: সম্মেলন থেকে দেশে ফেরার পথে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার খবর পেয়ে চরম মানসিক আঘাত পান। পরবর্তীতে ৪ জুন ভারতের নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়।
স্মৃতি রক্ষা: তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে দেওয়ান মাহবুব আলী তোরণ এবং উপজেলা পরিষদ চত্বরে কুতুব মিয়া ম্যুরাল স্থাপন করা হয়েছে।
দেওয়ান মাহবুব আলী: এক কিংবদন্তির রাজনৈতিকবিদ


More News Of This Category