বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দুর্গাপুরে বর্ষা বন্দনা উৎসব পালিত

শিমুল বাউল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ 
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

শিমুল বাউল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

বর্ষা ঋতুকে আকরে ধরে নাচ-গান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বর্ষা বন্দনা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাতে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালিত হয়।

সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ফরিদ আহমেদ দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, এডভোকেট সজয় চক্রবর্ত্তী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাবেক পরিচালক শরদিন্দু সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম এ জিন্নাহ প্রমুখ।

আরও পড়ুনঃ জয়পুরহাটে এনসিপির নতুন দেশ গড়তে পথসভা অনুষ্ঠিত

এছাড়া সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আমাদের দেশে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আর বর্ষা উৎসব পালন কথা হয়। আমাদের শস্য, গাছপালা আর ফলন যেটির কথা বলি না কেন, তার সবটাই বর্ষার ওপর নির্ভরশীল। অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা ঋতুকে প্রকৃতির রানী হিসেবে ধরা হয়। ঋতু ও প্রকৃতির রুপকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।


More News Of This Category