রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

দিনাজপুর বোচাগঞ্জে উপজেলায় জালগাঁও এলাকায় একটি ধান ক্ষেতে অর্ধগলিত নারীর লাশ পাওয়া যায়

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
দিনাজপুর বোচাগঞ্জে উপজেলায় জালগাঁও এলাকায় একটি ধান ক্ষেতে অর্ধগলিত নারীর লাশ পাওয়া যায়

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালগাঁও এলাকায় একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বোচাগঞ্জ উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের রেলঘুন্টি জালগাঁও গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বোচাগঞ্জ থানায় খবর দেন।

স্থানীয়দের দাবি, এটি প্রায় ১২ দিন আগে নিখোঁজ হওয়া ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. মরজিনা বেগমের মরদেহ হতে পারে।মরদেহটির মুখমণ্ডল বিকৃত ও অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “মরজিনার কিছু আত্মীয়-স্বজন মরদেহ শনাক্তে এসেছেন, তবে অবস্থা এমন যে কেউ নিশ্চিত হতে পারছেন না। ফরেনসিক টিমকে ইতোমধ্যে জানানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।”

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তের স্বার্থে পুলিশ এখনো মরদেহটি ঘিরে ঘটনাস্থল সংরক্ষিত রেখেছে।

স্থানীয়দের মধ্যে এই মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category