শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুর নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড( ১৮ নং রেল ঘুমটি, রেল ক্রসিং ) রেললাইনের পাথর সরে যাওয়ায় বিপজ্জনক অবস্থা।

Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দিনাজপুর নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড( ১৮ নং রেল ঘুমটি, রেল ক্রসিং ) রেললাইনের পাথর সরে যাওয়ায় বিপজ্জনক অবস্থা।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডের ১৮ নম্বর রেলঘুমটির রেলক্রসিং এখন যেন প্রতিদিনের দুর্ভোগের আরেক নাম। রেললাইনের ওপর থেকে পাথর সরে গিয়ে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে প্রতিনিয়ত ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ইজিবাইক আটকে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। বিশেষ করে সকালবেলায় অফিস-আদালতগামী মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সময়ে যানজট ভয়াবহ আকার ধারণ করে। রেললাইনের ওপর যানবাহনের চাকা আটকে গেলে মুহূর্তেই দুই পাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে না।

স্থানীয় ব্যবসায়ী ও বাসস্ট্যান্ডের শ্রমিকরা জানান, রেললাইনের পাথর সরে যাওয়ার বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন সময় লেখালেখিও হয়েছে। কিন্তু স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ তাদের।

তাদের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ অবস্থা কীভাবে চলতে পারে? বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই রেললাইন ও সড়কের সংযোগস্থলটি সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী বহনকারী যানবাহন ও গণপরিবহনের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সরেজমিন পরিদর্শন করে দ্রুত রেলক্রসিংটি সংস্কার, সরে যাওয়া পাথর যথাযথভাবে স্থাপন এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করার ব্যবস্থা নেবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা পুনরায় সৃষ্টি না হয়,
সে জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণেরও দাবি জানিয়েছেন তারা।


More News Of This Category