বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ত্বক ও চুলের যত্নে বাড়িতে ৫ গাছ

Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

উম্মে হাবিবা শান্তাঃ

চুল ও  ত্বকের যত্ন নিতে বিভিন্নজন ভিন্ন ভিন্ন পন্থা কাজে লাগায়। এমনকি অনেকে চিকিৎসকের পরামর্শও নিয়ে থাকেন। তবে, প্রাকৃতিক উপায়ে যদি ত্বক এবং চলেও যত্ন নেয়া যায়, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে  অ্যালোভেরা বহুল প্রচলিত।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরাসহ আরও ৫টি গাছ আছে, যা ত্বক ও চুলের যত্নে বেশ উপকারি। যে কারনে এই গাছগুলো অনেকেরই বাসায় লাগিয়ে থাকেন। এসব উদ্ভিদ ঘরে থাকলে হাতের কাছেই চুল ও ত্বকের যত্নের উপাদান পেয়ে যাবেন। জেনে নিন এমন গাছ কোনগুলো।

নিম গাছ ত্বকের জন্য বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে এই গাছের পাতা। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চুল পড়া বন্ধ করতেও এর রয়েছে ভূমিকা।

তুলসী গাছ রাখতে পারেন বাড়িতে। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের ব্ল্যাকহেডস, ব্রণ এবং পিম্পল থেকে মুক্তি দেয়। পাশাপাশি সর্দি-কাশি সারাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গাঁদার ঔষধি গুণ ত্বকের যত্নে অনন্য। টবে গাঁদা গাছ লাগিয়ে ফেলুন তাই। গাঁদার নির্যাসকে কাজে লাগিয়ে পেতে পারেন কোমল ও উজ্জ্বল ত্বক। ত্বকের জ্বালাপোড়ার সমস্যাও কমাতে পারে উপকারী এই ফুল। প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ছাড়াও এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিগ্রস্থ ত্বকের কোষ নিরাময় এবং পুনর্জন্মে সাহায্য করে।

জবা ফুল ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয় না। পাশাপাশি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতেও রয়েছে এই ফুলের কার্যকারিতা। চুলের যত্নে এই ফুল ব্যবহার করলে কমে চুল পড়া।


More News Of This Category