রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাপসনিউজঃবাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক প্রেসিডিয়াম সদস্য,রাজনীতির বরপুত্র, জাতীয় বীর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া যুক্তরাষ্ট্র ।গত রবিবার,৭ জুন ২০২৬,সন্ধ্যা সাড়ে ৬টায় জাম জাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিল এবং ঐতিহ্যবাহী ৬ দফা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও পরিচালনা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী পিন্টু ।খবর আইবিএননিঊজ । সভায় অন‍্যনাদের মাঝে বক্তব্য রাখেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি ও জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগের সদস্যআরেফিন বাবুল,বীর মুক্তিযোদ্ধারা লাল মিয়া,জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিহাল মাহমুদ,জাকিয়াম ইসলাম দুলাল,নোয়াখালী জেলা সদর চেয়ারম্যান জাকিয়াম ইসলাম দুলাল,,চিটাগাং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমডি ফুরকান,যশোর আওয়ামী লীগ নেতা এমডি ইউসুফ আলী,জর্জিয়া যুবলীগের সহ সভাপতি পলাশ হোসেন,মাদারীপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমডি আসলাম,শেখ হাসিনা পরিষদ জর্জিয়ার নেতা ওবায়েদ কবির,বাবু,মোহাম্মাদ আলম,মনসুর আলী,ছাত্রলীগ নেতা আব্দুল জলিল,ছাত্রলীগ নেতা রাজু,ছাত্রলীগ নেতা নূর হোসেন,আওয়ামী লীগ নেতা সিকদার বিশ্বজিত, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম,ইফতেখার আলম,আওয়ামী লীগ নেতা এমডি কবির ও আওয়ামী লীগ নেতা রিয়ান খান প্রমুখ । । সভায় বক্তাগন বলেন, বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। বাঙালি জাতি চিরদিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন।বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তোফায়েল আহমেদ অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছেন।
সভায় বক্তারা জাতীয় নেতা মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন বাংলাদেশ যতদিন থাকবে জাতীয় বীর তোফায়েল আহমেদ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।সভার শুরুতে ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৩ নভেম্বর জাতীয় চার নেতা,১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ,১৯৫২-এর ভাষা আন্দোলন,আন্তর্জাতিক মাতৃভাষা,২০০৪ -এর ২১ আগস্ট গ্রেনেট হামলা,২০২৪-এর জঙ্গী হামলাসহ আজ পর্যন্ত সকল গনতন্ত্রীক আন্দোলনে নিহতদের এবং জননেতা তোফায়েল আহমেদ,জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,জননেতা দবিরুল ইসলাম,জননেতা রহমত উল্লাহ এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ইনামুল হক শাহজাহানে মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং দাডিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয় ।


More News Of This Category