বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

তেরখাদা সদর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী মোল্লা মাহবুবুর রহমান( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )খুলনার

Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্লা মাহবুবুর রহমান। তার এ ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মোল্লা মাহবুবুর রহমান বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মানুষের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আত্মিকও বটে। এই জনপদের উন্নয়নকে তিনি সম্মিলিত দায়িত্ব হিসেবে দেখেন এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করতে চান। নির্বাচিত হলে নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তার মতে, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা।দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও পরিকল্পিত প্রশাসন প্রতিষ্ঠা করতে চান। পাশাপাশি কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবসম্মত উন্নয়ন কার্যক্রম গ্রহণের কথাও জানান এই নেতা।এদিকে স্থানীয়দের মতে, সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে মোল্লা মাহবুবুর রহমানের প্রার্থীতা ঘোষণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।


More News Of This Category