বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তুরাগের ৫২ নং ওয়ার্ডে আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।

Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তুরাগের ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রায় দুই হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকির হোসেন খান জিতু, মোতাওয়াল্লি জালাল হোসেন খান, খতিব মুফতি ইলিয়াস আলী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক শফিক, বিএনপি নেতা সেলিম মাতবর, আশরাফ হোসেন, ইউনিট সভাপতি এনামুল হক রানা, ছাত্রদল নেতা জাকির হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আয়োজক ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বর্তমানে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন—তার জন্যও তিনি সবার কাছে দোয়া চান। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরও বলেন, তুরাগের ৫২ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান। এজন্য ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category