সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

তীব্র গরমে ‘ঝুঁকি বাড়ে’ গর্ভবতী নারীর

Reporter Name / ৪৯২ Time View
Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

তীব্র গরম যে কারো জন্যই অস্বস্তিকর। গর্ভবতী নারীর জন্য এই আবহাওয়া শুধু অস্বস্তিকরই নয়, তা বিপজ্জনকও বটে। কারণ শরীর বেশি গরম হয়ে গেলে বা পানির অভাব হলে তা গর্ভাবস্থায় বিপদ ডেকে আনতে পারে। গর্ভবতী নারী ও তার ঘনিষ্ঠদের জন্য এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত ফিটাল কেয়ার সেন্টার ফর নিক্লাউস চিল্ড্রেন’স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সায়মা আফতাব।ওই চিকিৎসকের মতে, তীব্র গরমে একজন গর্ভবতী নারীর শরীরে দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

হাইপারথার্মিয়া
গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়াকে হাইপারথার্মিয়া বলে। এটি শিশুর জন্মগত স্বাস্থ্য সমস্যার কারণ হতে দাঁড়াতে পারে। বিশেষ করে, গর্ভাবস্থার প্রথম ছয় থেকে আট মাসের মধ্যে অতিরিক্ত উত্তাপ শিশুর মস্তিষ্ক বা মেরুদণ্ডের ত্রুটি তৈরি করতে পারে।

জ্বর, অতিরিক্ত উত্তাপে বাইরে যাওয়া, এমনকি বেশি গরম পানিতে গোসল করলেও হাইপারথার্মিয়া হতে পারে। কিন্তু গর্ভাবস্থার প্রথম আট সপ্তাহের পর হাইপারথার্মিয়া থেকে তেমন ক্ষতির আশঙ্কা থাকে না। এমনকি আট সপ্তাহের মাঝেও হাইপোথার্মিয়ায় আক্রান্ত গর্ভবতী নারীদের মেরুদণ্ডে ত্রুটি নিয়ে জন্মানো সন্তান খুব একটা বেশি নয়। প্রতি ১০ হাজারে তিনজন হতে পারে এমন।

পানিশূন্যতা
গর্ভাবস্থায় একজন নারীর শরীরে অনেক পরিবর্তন আসে। বিশেষ করে তরল ব্যবহার করে আমাদের শরীর যেভাবে তাপমাত্রা কমায়, এ প্রক্রিয়াটিতেও আসে পরিবর্তন। গর্ভাবস্থায় খুব সহজেই পানিশূন্যতায় ভুগতে পারেন একজন নারী। পানিশূন্যতার একটি লক্ষণ হলো মাথা ঘোরা। গর্ভবতী নারীর জন্য তা বিপজ্জনক। কারণ মাথা ঘুরে পড়ে যাওয়াটা মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। এ ছাড়া পানিশূন্যতার কারণে জরায়ুর পেশিতে টান পড়তে পারে। পানিশূন্যতার কারণে সময়ের আগেই প্রসব বেদনা উঠতে পারে এবং এ প্রসব হতে পারে ঝুঁকিপূর্ণ। যে এলাকায় বেশি গরম পড়ে, সেখানে সময়ের আগে প্রসবের প্রবণতা বেশি থাকে।

এ বিষয়ে সায়মা আফতাবের পরামর্শ, গর্ভাবস্থায় নারীদের বেশি সময় বাইরে থাকা যাবে না। অবশ্যই সরাসরি রোদে যাওয়া যাবে না, ছায়ায় থাকতে হবে। এর পাশাপাশি দিনে ১০ থেকে ১২ গ্লাস পানি পান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category