বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তিতাসের মোবাইলগ গগজারিয়াজারিয়ায় কোর্ট: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মোঃ দুলাল সরকার গজারিয়ায়

Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিস।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

অভিযানে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে তিনটি পয়েন্টে অবৈধ গ্যাসের সোর্স লাইন শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়। বালুয়াকান্দি এলাকায় একটি পরিত্যক্ত চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই এলাকায় একটি হোটেলে সরাসরি গ্যাস সংযোগ না পাওয়া গেলেও সোর্স লাইপন কেটে দেওয়া হয়। এছাড়া দুটি ড্রাইভার হোটেলে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়ে সরঞ্জাম জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে একটি হোটেল সিলগালা করা হয়েছে।

অভিযানে পাঁচটি স্টার বার্নার, একটি সিঙ্গেল বার্নার ও একটি ডাবল বার্নার জব্দ করা হয়। এতে মোট ১৯৫ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে, যার ফলে দৈনিক প্রায় ৪০ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত না থাকায় কোনো জরিমানা বা মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


More News Of This Category