রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব জুলাই উপলক্ষ্যে সাতক্ষীরায় মাটির সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিও সুষমা সার ব্যবহার

রবিউল ইসলাম ধুলিহর ব্রহ্মরাজপুর ফিংড়ি প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রবিউল ইসলাম ধুলিহর ব্রহ্মরাজপুর ফিংড়ি প্রতিনিধিঃ

রবিউল ইসলাম-তারুণ্যের উৎসব জুলাই উপলক্ষ্যে সাতক্ষীরায় মাটির সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার গুরুত্ব বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক অফিসের আয়োজনে শুক্রবার দুপুরে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,

আরও পড়ুনঃ সাতক্ষীরার মাহামুদপুর থেকে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বিজিবি

মামুনুর রহমান, ঢাকা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন,গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।প্রধান অতিথি ড. বেগম সামিয়া সুলতানা বলেন, “মাটি হলো আমাদের কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে কৃষি উৎপাদনও টেকসই হয় না। সেজন্য আমাদের সকলকে মাটির সুরক্ষায় আরও সচেতন হতে হবে।

সুষম সার ব্যবহার জৈব উপাদানের চর্চা ও নিয়মিত মাটির নমুনা পরীক্ষা এখন সময়ের দাবি। কৃষক ভাইদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। আমরা যদি মাটিকে ভালোবাসি মাটিও আমাদের ফলন দিয়ে তার প্রতিদান দেবে। তারুণ্যের উৎসবের এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যেও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটির নমুনা পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। পরে কৃষকদের প্রশ্নোত্তর পর্বে তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তাৎক্ষণিক সমাধান পাওয়ার আশ্বাস দেন। সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কৃষকরা অংশগ্রহণ করেন।


More News Of This Category