সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ২১-৮-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
২১-৮-২০২৬
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে জানিফা বেগম (৪১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার পাইকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জানিফা বেগমের বাবার বাড়ি সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামে এবং স্বামীর বাড়ি বদরগঞ্জের রাধানগরে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে সয়ার পাইকার পাড়া গ্রামে বড় বোন মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে যান জানিফা বেগম। আজ শুক্রবার (২১ আগষ্ট) সকালে বোনের বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ না খেলে তিনি স্বাভাবিক আচরণ করতে পারতেন না এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়তেন। গত কয়েকদিন ধরে তিনি আবারও অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান তিনি।

এদিকে ঘটনার পর থেকে নিহতের বড় বোন মর্জিনা বেগম বা তার পরিবারের কোনো সদস্যকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা সবাই আত্মগোপনে থাকায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে তাদের কোনো বক্তব্য বা মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category