সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

তানোরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মো: এরশাদ আলী

রাজশাহী থেকে।

 

আজ ১০ই মার্চ ২০২৬, রোজ মঙ্গলবার বিকেল চার ঘটিকার সময় রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিল কলমা ইউনিয়নের অমৃতপুর ফুটবল মাঠে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়। আজকের ইফতার মাহফিলে কলমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতা-কর্মী, সমর্থক ও জনসাধারণ অংশ গ্রহন করেন। অমৃত পুর গ্রামের জামায়াতের সক্রিয় দায়িত্ব শীল গণ ইফতারের বিরিয়ানি পাক করেন এবং পরিবেশনের জন্য সুন্দর ভাবে বিরিয়ানি প্যাকেট করেন। উক্ত ইফতার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির এবং রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি জনাব অধ্যাপক মজিবুর রহমান। তিনি উপস্থিত নেতা কর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে নানা বিষয়ের উপর নানাবিধ দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত নেতা জনাব আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন জামায়াত নেতা জনাব সেকেন্দার আলী। আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলার জামাতের আমির জনাব আলমগীর হোসেন, জামায়াত নেতা আব্দুর রহিম, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, সামাদ, জাইদুর রহমান সহ প্রমুখ জামায়াত নেতা গন।

পরিশেষে সু- শৃঙ্খল ভাবে ইফতার বিতরণ করে দোয়া এবং ইফতার সু- সম্পূর্ণ করার পরে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category