শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

তথ্য সংগ্রহ ও দুর্নীতির বিরুদ্ধে যৌথ কার্যক্রম চালাবে মানবাধিকার সোসাইটি ও আইসিআইসি।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

*স্টাফ রিপোর্টার, ঢাকা* বাংলার সংবাদ।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং কার্যক্রম পরিচালনার জন্য যৌথ সিদ্ধান্ত নিয়েছে *আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি* এবং *ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল (ICIC)*।

আজ শনিবার রাজধানীর খিলগাঁওস্থ সিপাহীবাগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের চেয়ারম্যান *মোঃ আবুল হাসেম*।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান *মোঃ শহীদুল ইসলাম হাওলাদার* এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের ভাইস চেয়ারম্যান *জনাব আলী নওয়াব খোকন*।

সভায় সিদ্ধান্ত হয়, দেশব্যাপী দুর্নীতি, অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিতে উভয় সংগঠন সমন্বিতভাবে কাজ করবে।

আইসিআইসি চেয়ারম্যান
মোঃ আবুল হাসেম বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আন্তর্জাতিক অপরাধ দমনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ উদ্যোগ আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।”

মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম হাওলাদার বলেন, “মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। আমরা আইসিআইসির সাথে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।”

*দৈনিক বাংলার সংবাদ*
225, 4th Floor, Sipahibag, Khilgaon, Dhaka-1219


More News Of This Category