সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline :
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: এমপি বাবুল। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ​স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ মো: সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি, ​ প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের বিশেষ প্রতিনিধি শিরোনাম: পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ২৫০ পরিবার পেল ত্রাণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর উপশিরোনাম: রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার*** আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আলোচনায় মেহেদী সিকদার রানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : নিরক্ষরতা দূরীকরণে গণশিক্ষা, এতিম শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগে শাফওয়ান স্বপ্নযাত্রা সংস্থা নিজেস্ব প্রতিনিধিঃ

ঢাকা কলেজের সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত – মোঃ কুতুব উদ্দিন ঢাকা

Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঢাকা কলেজের সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত –

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

আজ ১৯ জুলাই (রবিবার) বিকেল সাড়ে ৫টায় ঢাকা কলেজের বকুলতলা, হলপাড়ায় ঢাকা কলেজের চলমান সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ঢাকা কলেজের বিভিন্ন হলের শিক্ষার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক আবুবকর বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই নানা সংকটের মধ্য দিয়ে শিক্ষাজীবন পার করছে। এর মধ্যে অন্যতম হলো পরিবহন সংকট। ঢাকা শহরের বিভিন্ন রুটে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন ক্যাম্পাসে আসতে চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক শিক্ষার্থী সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। শিক্ষার্থীদের এই দুর্ভোগ কোনো স্বাভাবিক বিষয় নয়; এটি শিক্ষার প্রতি রাষ্ট্রের অবহেলার ফল। অবিলম্বে পর্যাপ্ত পরিবহন নিশ্চিত করতে হবে।”

ঢাকা কলেজ শাখার অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব বলেন, “ঢাকা কলেজের বিশ হাজারেরও বেশি শিক্ষার্থীর বিপরীতে হলগুলোতে অতি অল্প সংখ্যক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। যারা হলে থাকার সুযোগ পায়, তারাও নানা সংকটের মুখোমুখি হয়। দীর্ঘদিন হলগুলো সংস্কার না করায় আবাসিক হলগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আবাসন সংকটকে উপেক্ষা করে কোনোভাবেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। অবিলম্বে পুরোনো হলগুলো সংস্কার, আখতারুজ্জামান ইলিয়াস হল পুনর্নির্মাণ এবং নতুন বহুতলবিশিষ্ট হল নির্মাণ করে আবাসন সংকটের সমাধান করতে হবে।”

সভাপতির বক্তব্যে নাহিয়ান রেহমান রাহাত বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে শিক্ষা গ্রহণ করছে। প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের অনিশ্চয়তা, আবাসন সংকট, পরিবহন সংকট, ক্যান্টিন ও ডাইনিংয়ে উচ্চমূল্যের খাবার, চিকিৎসা সংকট এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব শিক্ষার্থীদের নিত্যদিনের বাস্তবতা। অথচ শিক্ষার্থীদের এই সংকট নিরসনে প্রশাসন ও রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষাবিরোধী নীতি পরিহার করতে হবে। ঢাকা কলেজের সংকট কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি শিক্ষাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠার বদলে পণ্য ও মুনাফার উপকরণে পরিণত করার রাষ্ট্রীয় নীতিরই বহিঃপ্রকাশ। তাই অবিলম্বে প্রথম বর্ষ থেকে সকল শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত, নতুন হল নির্মাণ ও পুরোনো হল সংস্কারের মাধ্যমে আবাসন সংকট নিরসন, ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে খাবারের দাম ও মান নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বাস ও রুট বৃদ্ধি, সার্বক্ষণিক এমবিবিএস চিকিৎসকসহ কার্যকর চিকিৎসাসেবা এবং মানসম্মত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।”

সমাবেশ থেকে ঢাকা কলেজের সকল সংকট অবিলম্বে নিরসন এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসন ও রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়নে প্রয়োজনে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা।


More News Of This Category