শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

ঢাকায় এয়ারপোর্টে ট্রলি সংকট নিরসনে উদ্যোগ নিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী*

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

*ঢাকায় এয়ারপোর্টে ট্রলি সংকট নিরসনে উদ্যোগ নিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী*

*নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২ অক্টোবর ২০২৬:*

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিনের ট্রলি সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ১ হাজার ২০০টি ট্রলি আমদানির অর্ডার করা হয়েছে। যার মধ্যে প্রথম ধাপে ২০০টি ট্রলি ইতিমধ্যে ঢাকায় চলে এসেছে।

গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা হিসাবে ৫টি ট্রলি হস্তান্তর করেন মন্ত্রী আরিফুল চৌধুরী।

তিনি বলেন, “অল্প কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে বাকি ১ হাজার ট্রলি ঢাকায় চলে আসবে। তখন আর ট্রলি নিয়ে কোনো ভোগান্তি থাকবে না। প্রবাসীরা আমাদের সম্পদ, তাদের সম্মান ও সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”

উল্লেখ্য, ঢাকা এয়ারপোর্টে ট্রলি সংকটের কারণে প্রবাসী যাত্রীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। মন্ত্রীর এই উদ্যোগে প্রবাসী মহলে স্বস্তি ফিরে এসেছে।


More News Of This Category