বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক পলি

নিজস্ব প্রতিবেদকঃ
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ সম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায় শেখ হাসিনা, আনন্দে মেতে উঠে গোটা দেশ ফজলুল হক মিলন
‎দুই বছর মেয়াদী নতুন এ আংশিক কমিটিতে দৈনিক কালবেলার মো. কবির হোসেন সহ সভাপতি, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, কালবেলার শাহনেওয়াজ খান সুমন সাংগঠনিক সম্পাদক, দেশ রূপান্তরের মো. মাসুম বিল্লাহ কোষাধ্যক্ষ, এখন টিভির মো. রুবেল পারভেজ দপ্তর সম্পাদক, খবরের কাগজের ফারহানা তাহের তিথি নারী সম্পাদক ও বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে।

সাধারণ সভার শুরুতে সংগঠনের বিদায়ী সভাপতি কাজী আবদুল হান্নান পদত্যাগ করলে সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুন্সী আবদুল মান্নান, খায়রুল আলম বকুল ও সাহানোয়ার সাইদ শাহীন।

পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।


More News Of This Category