বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঢাকার গোলাপবাগে কুরিয়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠল ফুটপাতে, প্রাণে রক্ষা পেল পথচারীরা

 মোঃ আরিফুল ইসলাম মুরাদ,  স্টাফ রিপোর্টার: 
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ,  স্টাফ রিপোর্টার:

 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর গোলাপবাগ মোড়ে ঘটে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ‘Excelsior Express নামে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের ভারী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় ফুটপাতে। গাড়িটি পুলিশ বক্সের একেবারে সামনে গিয়ে থামে।

ঘটনার সময় আশেপাশে উপস্থিত সাধারণ পথচারী ও অফিসগামী লোকজন দৌঁড়ে নিরাপদ স্থানে সরে পড়ে, যার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ব্যস্ত সময়ে এমন একটি ঘটনার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বগুড়ায় ২২ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হঠাৎই মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পুলিশ বক্সের সামনের ফুটপাতে উঠে যায়। ঘটনাস্থলে ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগ তাৎক্ষণিকভাবে গাড়িটি সরাতে ক্রেন পাঠায় এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং দ্রুত যানবাহন নিরসনের চেষ্টা চালায়।

ট্রাফিক পুলিশ জানায়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তবে গাড়ির ব্রেক বা স্টিয়ারিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা যাচাই করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালবেলা স্কুল ও অফিসগামী মানুষের ভিড় ছিল বেশি। একটু দেরি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।


More News Of This Category