রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

ডিবি সেজে ফেসবুক প্রতারণা: নীলফামারীতে ‘ভুয়া ডিবি কর্মকর্তা’ গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

১২ জুন, ২০২৬

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রেস ব্রিফিংয়ের ভিডিও এডিট করে নিজেকে ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সবিজুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

​গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চওড়া দ্বীপা (চড়োইখোলা) ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে।

​ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি ও সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সবিজুল ইসলাম মূলত চতুরতার সঙ্গে আসল ডিবি পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও এডিট করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি দাবি করেন—যারা ফেসবুকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন, তারা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আইনি সহায়তা দেবেন।‌

​পরবর্তীতে সাধারণ মানুষ তাকে আসল ডিবি পুলিশ মনে করে যোগাযোগ করলে, তিনি ভুক্তভোগীদের সমস্যার সমাধান করে দেওয়ার নামে ডিবি কর্মকর্তা পরিচয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

​ডিবি পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবিজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন:
গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


More News Of This Category