গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের কাতিহার বাজার সংলগ্ন রফিক ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
জানা যায়,২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে রফিক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান অভিযানে সহযোগিতা করেন পুলিশসহ অফিসের চৌকস দল।দেখা যায়, প্রতিদিন প্রায় ২০০০ টাকার তেল ভোক্তাকে কম দেওয়া হচ্ছে উক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮-এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান জানান– রফিক ফিলিং স্টেশনটিতে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।