সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline :
গজারিয়ায় ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা এমপি কামরুজ্জামান রতনের। চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ। হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন হওপাচারয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড লালমনিরহাটে গণধর্ষণ মামলার পলাতক আসামী রংপুরে গেপ্তার। ঝিনাইদহে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন। ত্রিশালে কবি নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী ও বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি ও বন্ধ ঘোষণা উপলক্ষে এক দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ধানকাটা শ্রমিকদের মাঝে খাবার-স্যালাইন বিতরণ।

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী ও বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি ও বন্ধ ঘোষণা উপলক্ষে এক দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব, ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল কাদের চৌধুরী (আঁকা বাবুল)সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা দেশবাসী এবং প্রবাসী ভাই-বোনদের কাছে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


More News Of This Category