সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজার, ১১ এপ্রিল ২০২৬: কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বাড়ি থেকে মোসাঃ তাছলিমা বেগম (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গ্রেপ্তারকৃত তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ৩(১২)১৮; সেশন/শিশু/বিঃট্রাঃ ১৭১৯/১৯) আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে আসছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


More News Of This Category