রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন,

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন,

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহেলকে সভাপতি এবং ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুমোদিত আংশিক কমিটিতে মির্জাপুর, মধুপুর, সখীপুর, ধনবাড়ী, টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, গোপালপুর, দেলদুয়ারসহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
কমিটিতে মধুপুর উপজেলার একাধিক জনপ্রতিনিধিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ রয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত আংশিক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নতুন কমিটি গঠনের ফলে জেলার ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


More News Of This Category