সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline :
গজারিয়ায় ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা এমপি কামরুজ্জামান রতনের। চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ। হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন হওপাচারয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড লালমনিরহাটে গণধর্ষণ মামলার পলাতক আসামী রংপুরে গেপ্তার। ঝিনাইদহে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন। ত্রিশালে কবি নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী ও বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি ও বন্ধ ঘোষণা উপলক্ষে এক দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ধানকাটা শ্রমিকদের মাঝে খাবার-স্যালাইন বিতরণ।

ঝিনাইদহে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোহাম্মদ মিশুক হাসান: ঝিনাইদহ প্রতিনিধি , বাংলার সংবাদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে হেনস্তার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় শহরের পায়রা চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ফারিয়া ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক শাহারিয়া শোভনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাইদ খান, জেলা ফারিয়ার সহ-সভাপতি মশিউর রহমান, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বাস্তবে তারা নানাভাবে অপমান, অবহেলা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক হাসপাতাল ও ক্লিনিকে তাদের লিফট ব্যবহার করতে দেওয়া হয় না। রোগী ও সাধারণ মানুষের কাছ থেকেও শিক্ষিত দালাল বলে অপমানজনক মন্তব্য শুনতে হয়। এমনকি কিছু ক্ষেত্রে নিম্নপদস্থ কর্মচারীদের কাছ থেকেও খারাপ আচরণের শিকার হতে হয়।

তারা আরও বলেন, উচ্চশিক্ষিত এসব তরুণ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে চিকিৎসকদের কাছে ঔষধের বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেন। প্রচণ্ড রোদ-বৃষ্টি ও প্রতিকূল পরিবেশে কাজ করেও তারা প্রাপ্য সম্মান পান না। অনেক সময় তাদের অপমানজনক ভাষায় কথা বলা হয় এবং তাড়িয়ে দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা দাবি করেন, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দেওয়া বন্ধ করতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ দালালবিরোধী অভিযানের সময় ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটকের ঘটনার নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধের দাবি তোলা হয়।


More News Of This Category