বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য, ঝলম দক্ষিণ ইউনি ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন জাহিদ আজ বিকেল চারটা ইউনিয়নের নরহরিপুরে কাউ তোলা কেশতলা গ্রামে গণসংযোগ করেন। মোঃ আনোয়ার হোসেন জাহিদ, গণসংযোগ কালে ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দিপনা দেখতে পান, তিনি বলেন, আমি বিএনপির দলীয় মনোনীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং প্রতিরোধে কাজ করব। তিনি আরো বলেন, কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম এমপি মহোদয় আমাকে দলীয়ভাবে মনোনীত করলে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। ভোটারদের প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন জাহিদ বলেন আমি রাজনৈতিক মাঠ থেকে নেতা হয়েছি, তাই আমি আপনাদের দুঃখ দুর্দশা বুঝি। তিনি আরো বলেন, আমি ঝলম দক্ষিণ ইউনিয়নে নির্বাচিত হলে গরিব, শ্রমিক ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে কাজ করবো ইনশাল্লাহ।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক আছে, ৪ নং ওয়ার্ড বিএনপি সদস্য বিশ্ব মোহাম্মদ আব্দুল কাদের, যুবদল নেতা মোহাম্মদ মোশারফ হোসেন যুবদল নেতা মোঃ ইমাম হোসেন, যুবদল নেতা মোঃ মনির হোসেন, যুবদল নেতা মোঃ মোবারক হোসেন, নরহরিপুর ওয়ার্ড যুব দলের সভাপতি মামা সোহাগ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাফাজ্জল হোসেন টাপু,আরো উপস্থিত ছিলেন নরহরিপুর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুল হকসহ আরো অনেকে।


More News Of This Category