রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

জেলা প্রশাসকের ঝিনাইগাতী থানা পরিদর্শন ও হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক

Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আমাদের মাতৃভূমি সটাফ রিপোটার,,,
আজ ১১ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী থানা পরিদর্শন করেন। থানা প্রাঙ্গণে পৌঁছলে ঝিনাইগাতী থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন্ন রেজিস্টার ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি থানার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মানুষের জানমাল সুরক্ষায় বাংলাদেশ পুলিশের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জনগণকে আরও কার্যকর ও জনবান্ধব সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসন, ঝিনাইগাতীর আয়োজনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর এবং এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ইআরটি সদস্যরা হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে মাঠপর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে তাদের চাহিদা অনুযায়ী জগলাইট, টর্চলাইট, জ্বালানি ও রেইনকোট সরবরাহের আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী জনাব মোঃ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মিজ্‌ অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহজাহান আকন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, কনটেন্ট ক্রিয়েটর, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসন, শেরপুর


More News Of This Category