জুলাই গনঅভ্যুত্থান দিবস /২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও পুরুষ্কার বিতরন
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই/২০২৬ গনঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সকাল দশটায় উপজেলার অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি,মনোহরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপির মহোদয়ের প্রতিনিধি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন।মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার গোলাম সরোয়ার তুষার, উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ মহিব উল্লাহ, ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা আমির মাওলানা জহিরুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, ছাএদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, এনসিপির সদস্য সচিব,নীলয় আহমেদ,আহত জুলাই যোদ্ধাজানে জানে আলম জনি, বক্তব্য রাখেন শহিদ পরিবারের পক্ষ মরহুম মনির হোসেন স্ত্রী জাহানারা বেগম, , এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সমাজসেবা অফিসার তাহমিনা আক্তার, যুবউন্নয়ন অফিসার সফিকুর রহমান পাঠান,উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার রাশেদুল ইসলাম । মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজের সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন বিএসসি। জুলাই যোদ্ধাদের সম্মানে ও স্মরনে স্কুল কলেজে ছাএছাএীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী ছাএছাএীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। শহিদ যোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লা।