শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জমিরিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় খতমুল কুরআন, তাহলীল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদন

Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জমিরিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় খতমুল কুরআন, তাহলীল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জমিরিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা-র উদ্যোগে জুলাইয়ের শহীদদের রূহের মাগফিরাত কামনায় খতমুল কুরআন, তাহলীল, স্মৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে হিফজ ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম, তাহলীল এবং জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম, ন্যায়বোধ এবং জাতীয় চেতনায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও জুলাইয়ের শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, শহীদদের আত্মত্যাগের মূল্য এবং নৈতিক, মানবিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাহেবজাদা, লেখক ও কলামিস্ট মাওলানা জাহেদুল ইসলাম আল রাইয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মাওলানা হাফেজ নজরুল ইসলাম।

খতমুল কুরআন পরিচালনা করেন হিফজ বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং মোনাজাত পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা আজগর আলী।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী দোয়ায় জুলাইয়ের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


More News Of This Category