রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জীবনের স্বেচ্ছাসেবীরা ভোটার সংগৃহ ও মেয়র পদপ্রার্থী ঝোহরান মামদানি’র প্রচারণায় সক্রিয়

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গত শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, (জীবন) জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক এর সদস্যরা এ আর রহমান মসজিদের সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক মেয়র পদপ্রার্থী যোহরান মামদানি’র প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

সেদিন জীবনের সভাপতি কারাম চৌধুরী , বোর্ড সদস্য, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সদস্যদের মধ্যে সরদার আল মামুন,মেহেদী মামুন, হক, ইসলাম, মাকিজ, রাসিক, ফারুকী, তৌফিক, আহসান, শেখ আমিন,আব্দুল্লাহ , আব্বাস সহ আরো অনেকে — স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে প্রচারপত্র বিলি করেন এবং ভোটার নিবন্ধনে সহযোগিতা করেন।খবর আইবিএননিউজ।

জিবনের এই উদ্যোগ নতুন নয়। গত মাস থেকে তারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন এবং আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাপসনিউজকে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ জামিয়া ক্বাসিমিয়া মোহনগঞ্জের সভাপতি নির্বাচিত হলেন সাবেক মেয়র মাহবুবুন্নবী শেখ

শুধু প্রচারপত্র বিতরণই নয়, ভোটারদের সচেতন ও ক্ষমতায়িত করতে জীবন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে তারা নিউ ইয়র্ক সিটির প্রবীণ ভোটারদের জন্য বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে, যাতে বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এর ফলে বয়স্ক ও চলাফেরায় সীমাবদ্ধ নাগরিকদেরও ভোট প্রদানের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।

এ আর রহমান মসজিদের সামনে শুক্রবারের এই উদ্যোগ প্রমাণ করেছে যে, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় কমিউনিটি সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জিবনের সভাপতি কারাম চৌধুরী বলেন, “এই ধরনের কার্যক্রম আমাদের ঐক্যবদ্ধ করে, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং ভবিষ্যৎ গঠনে আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তোলে।”

আগামী নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহে এই প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে জীবন আবারও প্রমাণ করেছে যে, তারা কেবল কমিউনিটির পাশে নয়, বরং গণতন্ত্রের শক্তিশালী ভিত গড়ে তোলার অংশীদার।


More News Of This Category