শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline :
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনায় যু”বক হ”ত্যা- মা”মলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আ”সামি নাজমুল গ্রে”ফতার. (মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।) মাদক সন্ত্রাস দমনে কঠোর অবস্থান অপপ্রচারের মুখে ডিআইজি রেজাউল(মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ) বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ড প্রোগ্রাম–২০২৬, এথেন্স-এ অংশগ্রহণ করতে যাচ্ছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব জুবায়ের আহমেদ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ জামালপুরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ: ০৩ দিন পর নদীতে ভেসে উঠল লিমনের লাশ,বাবা পে রোলে মুক্তি পেয়ে একমাত্র ছেলের জানাজায় অংশগ্রহণ – এলাকায় শোকের ছায়া। মোঃ জুলহস উদ্দিন জামালপুর সদর প্রতিনিধি গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা: বিজিবির সঙ্গে রাতভর পাহারায় আনসার ও গ্রামবাসী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ সীমান্তে পুশইন চেষ্টার বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’, নিরাপত্তা জোরদার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

জামালপুরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ: ০৩ দিন পর নদীতে ভেসে উঠল লিমনের লাশ,বাবা পে রোলে মুক্তি পেয়ে একমাত্র ছেলের জানাজায় অংশগ্রহণ – এলাকায় শোকের ছায়া। মোঃ জুলহস উদ্দিন জামালপুর সদর প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬



আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান, বাঁচার আকুতি, লাশ উদ্ধার,পিতা হাজত হতে প্যারোলে জানাযায় অংশগ্রহণ, সব মিলিয়ে এক চরম ট্র্যাজেডির সাক্ষী হলো জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নবাসী যা খুবই হৃদয়বিদারক ও মর্মান্তিক ।
মাদক কারবারের অন্ধকার জগতের জের ধরে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ লিমনের (২২) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টীম, চিরতরে নিভে গেছে একটি তাজা প্রাণ, যা পরিবার ও এলাকায় বইয়ে দিয়েছে এক বেদনাবিধুর আবহ।
​ঘটনার সূত্রপাত-
গত ৬ তারিখ জামালপুর সদর উপজেলার ৬ নং নরুন্দি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল জলিলকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করে। ৮ তারিখ বিকাল বেলা জলিলের ছেলে লিমন মিয়া ও শফিকুল ইসলাম বাবু পিতা কদম আলী গ্রাম পার্শ্ববর্তী বাশচড়া ইউনিয়নের নবাবপুর গ্রাম তাদেরকে ধরতে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনী পুনরায় অভিযানে বের হয়। লিমন ও সুৃমন নরুন্দি বাজার সংলগ্ন নদীর পাড় অবস্থান করছিল। ​পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে লিমন ও সুমন দিগ্বিদিক জ্ঞান হারিয়ে পাশের নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পুলিশ বাহিনীও তাৎক্ষণিক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। একপর্যায়ে সুমনকে পানি থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, চোখের পলকে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় লিমন।

​০৩ দিনের আকুতি ও বিদ্যাগঞ্জে সমাপ্তি-

​এরপরের ০৩টি দিন ছিল লিমনের পরিবারের জন্য এক একটি যুগের মতো। লিমনের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা হন্যে হয়ে নদীর আনাচে-কানাচে তল্লাশি চালায়। স্বজনদের আহাজারিতে নদীর পাড়ের বাতাস ভারী হয়ে ওঠে। অবশেষে নিখোঁজের ০৩ দিন পর, ১০ তারিখে ভাটিতে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ নামক স্থানে লিমনের নিথর, ভাসমান দেহটি খুঁজে পায় ফায়ার সার্ভিস টিম/জনতা।
​”
অপরাধের বিচার হতেই পারত, কিন্তু এভাবে একটি তরুণের প্রাণ চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেনা অনেকেই ।” — শোকার্ত এক প্রতিবেশী হাফিজ আহাম্মেদ জানায় এটি ​একটি মর্মান্তিক পরিণতি,​মাদক ব্যবসা সমাজ ও পরিবারকে ধ্বংস করে, আর এই ঘটনা যেন তারই এক নির্মম ও চাক্ষুষ প্রমাণ দিয়ে গেল। বাবার পর ছেলের এই পরিণতি, আর শেষমেশ লাশ হয়ে বাড়ি ফেরা— পুরো নরুন্দি এলাকায় এক থমথমে ও বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে। লিমনের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০ তারিখ রাত্র ৯টা ২৯ মিনিটে নরুন্দি বাজার কাচারী মাঠে ব্যাপক লোকের উপস্থিতিতে তার জানাযায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,সাবেক জেলা বিএনপি র সহ-সভাপতি,বর্তমানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী মশিউর রহমান বলেন,ভয়াবহ মাদকের করালগ্রাসে আজ প্রাণ গেল লিমনের যা আমাদের কারো কাম্য নয়। আসুন আমরা সকলে মাদককে না বলি। লিমনের মত এমন করুন মৃত্যু আমরা আর দেখতে চাই না। হাজত হতে জানাযায় অংশগ্রহণেরন জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার পিতা আব্দুল জলিল কান্নায় ভেঙ্গে পড়েন।জানাযায় ইমামতি করেন নরুন্দির স্বনামধন্য মুফতি আব্দুস সামাদ।


More News Of This Category