রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালকের অভিনন্দন

Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুর রহিম, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমকে মাসুদ আহমেদ, দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, বিএনপি নেতা বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন, মহাপরিচালক মোঃ আব্দুর রহিমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন,
“জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল দীর্ঘ ১২ বছর ধরে দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিক পথচলায় দলটির সকল নেতাকর্মীর প্রতি বিদ্যুৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে দেশ গঠনে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন তাঁর বক্তব্যে বলেন,
“গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনাকে সামনে রেখে সমাজ উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যুৎ ফাউন্ডেশন সবসময় ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


More News Of This Category