বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি- দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক- চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক-দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক-দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইসমাইল, কার্যকরী সদস্য- মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য- দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য-দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আকতার, সদস্য- মানবকন্ঠ নাচোল উপজেলা প্রতিনিধি ইব্রাহীম বাবু প্রমুখ।

উল্লেখ্য যে, চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করে আসছিলেন প্রেসক্লাবটি।

আলোচনা সভায় চাঁপাই প্রেসক্লাবের সভাপতি বলেন, অনুষ্ঠানিকভাবে চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন চাঁপাই প্রেসক্লাব প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক সদস্যগন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজ করার আহ্বান জানান।


More News Of This Category