রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা। দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সূচনা বক্তব্য দেন— পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। মশক নিধন সম্পর্কিত বিষয় তুলে ধরেন উচ্চমান সহকারী গোলাম ফারুক এবং বর্জ্যবিষয়ক তথ্য উপস্থান করেন কঞ্জা. সুপারভাইজার রজিবুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার কর নির্ধারক এনামুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন।

এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।

আরও পড়ুনঃ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোলাম ফারুক তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫, ১৩ ও ১৪নং ওয়ার্ডের মসজিদপাড়া, আরামবাগ, পিটিআই, রেহাইচর, আজাইপুর, পোল্লাডাঙ্গা এলাকাকে রেড জোন হিসেবে অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সীমিত লোকবল ও ফগার মেশিন দিয়ে সাধ্যমত মশক নিধনের চেষ্টা করা হচ্ছে।

তবে বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন সম্ভব নয়। ডেঙ্গু বা মশার হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন হতে হবে। নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে এরই মধ্যে মাইকিংসহ ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।


More News Of This Category