রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুইজন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (সি/এ) আজিজুর রহমান ও ইলেকট্রিশিয়ান আজাদ আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ, হিসাব রক্ষক মোঃ মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহাঃ নজরুল ইসলাম ও মোঃ শিহাব মাহফুজ, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লিটন কুমার মন্ডল, বিদায়ী আজিজুর রহমান ও আজাদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীরা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকর্মীরা তাদের মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। তাদের অবসর জীবন যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়।

আরও পড়ুনঃ কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সভা

এই সংবর্ধনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি দেওয়া হয় এবং কর্মজীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেষে তাদেরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের সহকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category