রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সভা

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক উঠান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সদস্য শেখ মোঃ জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ আম্মুর আড়ি – মোহাম্মদ ওয়াসিম
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন সাদেক বলেন, বাল্য বিয়ে, যৌতুক ও আত্মহত্যা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এগুলো প্রতিরোধ করতে হলে সচেতনতামূলক প্রচার প্রচারণা বাড়াতে হবে।এজন্য আমাদের সবাই এক সাথে কাজ করতে হবে। তাহলেই সমাজ থেকে এসব অন্যায়, অনিয়ম দূর করা সম্ভব হবে।


More News Of This Category