সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, আমন্ত্রিত সুধীজন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা। পরে মৎস্য বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুরের মোহাম্মদ ইউসুফ আলী এবং মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


More News Of This Category