সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলার গণকা অগ্রণী মোড়ে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তি ও সমিতির সদস্যরা বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি আরও ১ হাজার চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


More News Of This Category